দাম কোথা থেকে আসে

প্রতিটি দামের পাশে একটি লেবেল থাকে। লেবেল দেখে বুঝবেন দামটি কোথা থেকে এসেছে:

প্রতিটি দামের সাথে আরও লেখা থাকে কতগুলো তথ্যের ভিত্তিতে দামটি দেখানো হচ্ছে, আর কবে হালনাগাদ হয়েছে।

কখন একটি হাসপাতালের দাম দেখাই

একটি হাসপাতালের দাম দেখানো হয় শুধু তখন, যখন সেই হাসপাতালে একই অপারেশনের, একই পদ্ধতিতে, অন্তত ৩টি যাচাই করা তথ্য আছে। তথ্য মানে ছবিসহ যাচাই করা রোগীর বিল, অথবা হাসপাতালের নিজের প্রকাশিত প্যাকেজ।

এর কম থাকলে আমরা লিখি "এখনো যথেষ্ট তথ্য নেই"। এক বা দুটি বিল দেখে একটি হাসপাতালের দাম বলে দিলে সেটি ভুল পথে নিতে পারে। প্রকাশিত গাইডের পরিসর কখনো কোনো হাসপাতালের নিজের দাম হিসাবে গোনা হয় না, এমনকি গাইডে সেই হাসপাতালের নাম থাকলেও।

পরিসর কীভাবে হিসাব হয়

কোন বিল গোনা হয়

অস্বাভাবিক বিল

কোনো বিল যদি সেই অপারেশনের সাধারণ দামের ৩ গুণের বেশি হয়, সেটি স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে রাখা হয় এবং আমরা আলাদা করে দেখে সিদ্ধান্ত নিই। সাধারণ দাম মানে সেই অপারেশনের অন্তত ৩টি যাচাই করা বিলের মাঝামাঝি দাম। এত বিল না থাকলে প্রকাশিত গাইডের পরিসরের ঠিক মাঝখানের দাম।

পুরনো তথ্য

কোনো তথ্য ১৮ মাসের বেশি পুরনো হলে সেটি ধূসর রঙে দেখানো হয় এবং পাশে লেখা থাকে "পুরনো তথ্য"।

প্যাকেজে সাধারণত কী থাকে, কী থাকে না

হাসপাতালের অপারেশন প্যাকেজে সাধারণত থাকে নির্দিষ্ট কয়েক দিন হাসপাতালে থাকা, সার্জন ও অ্যানেস্থেসিয়ার ফি, অপারেশন থিয়েটারের খরচ, আর একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ওষুধ। বাড়তি দিন থাকা, সীমার বেশি ওষুধ, কিছু পরীক্ষা বা জটিলতার খরচ প্যাকেজের বাইরে থাকতে পারে। ভর্তির আগে প্যাকেজে কী আছে আর কী নেই, লিখিতভাবে জেনে নিন।

যা আমরা প্রকাশ করি না

ভুল পেলে

কোনো দাম ভুল মনে হলে যোগাযোগ পাতায় জানান। ভুল প্রমাণিত হলে আমরা তথ্যটি সরিয়ে বা ঠিক করে দিই এবং সংশোধনের কথা প্রকাশ্যে লিখে রাখি।

এটি চিকিৎসা পরামর্শ নয়

এখানের কোনো দাম হাসপাতালের কোটেশন নয়, আর কোনো লেখা চিকিৎসা পরামর্শ নয়। কোন অপারেশন বা পদ্ধতি আপনার জন্য ঠিক, সেটি আপনার ডাক্তার ঠিক করবেন।